Skip to content

এসকেএস ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

এসকেএস ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (SKS Foundation Job Circular 2026) প্রকাশিত হয়েছে বাংলাদেশের বেশ কিছু পত্রিকায় ও সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে। সকল এনজিও চাকরি প্রত্যাশীদের জন্য এটা একটা বড় সুযোগ।

এসকেএস ফাউন্ডেশন এবারের সার্কুলারে মোট ৪টি পদে ২০৫ জনের জন্য স্নাতক/মাস্টার্স পাশে আবেদন করতে পারবেন। তাই আপনি যদি যোগ্য প্রার্থী হন এবং এসকেএস ফাউন্ডেশনে চাকরির ইচ্ছা থাকে, তাহলে বিস্তারিত দেখুন।

নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ সকল তথ্য

এই সেকশনটি আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা এখান থেকে এক নজরে পুরো নিয়োগ বিজ্ঞপ্তির একটি ধারণা পেয়ে যাবেন।

  • সংস্থা/প্রতিষ্ঠানঃ এসকেএস ফাউন্ডেশন (SKS Foundation)
  • চাকরির ধরণঃ এনজিও নিয়োগ
  • কর্মস্থলঃ এসকেএস ফাউন্ডেশন এর যেকোনো স্থানে
  • আবেদনযোগ্য জেলাঃ সকল জেলা
  • শূণ্যপদঃ ২০৫টি
  • শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/স্নাতকোত্তর
  • বয়সসীমাঃ ১৮-৪০ বছর
  • আবেদন মাধ্যমঃ ডাক/কুরিয়ার/সরাসরি
  • আবেদনের সময় শেষঃ ১০ মে, ২০২৬ ইং

এসকেএস ফাউন্ডেশন নিয়োগ ২০২৬

এসকেএস ফাউন্ডেশন জাতীয় পর্যায়ের একটি স্বীকৃত বেসরকারী উন্নয়নমূলক সংস্থা যা, ১৯৮৭ সাল থেকে দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সংস্থাটি মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) সনদ সহ একাধিক প্রতিষ্ঠান কর্তৃক সনদ প্রাপ্ত।

আপনি যদি এসকেএস ফাউন্ডেশন এনজিও এর চাকরির সন্ধান করে থাকেন, তবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ হতে পারে। এই পোস্টে আমরা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত সকল খুঁটিনাটি বিষয়, যেমন পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং গুরুত্বপূর্ণ তারিখ নিয়ে বিস্তারিত আলোচনা করব।

SKS Foundation Job Circular 2026

আজকের এই বিজ্ঞপ্তিতে আগ্রহী সকল এনজিও চাকরি প্রার্থীরা ডাকযোগে আবেদন করবেন। আবেদনের সকল নিয়ম ছবি সহ নিচে সহজভাবে আলোচনা করা হয়েছে। আশা করি বুঝতে কোন প্রব্লেম হবে না।

SKS Foundation Job Circular 2026 টিতে ডাকযোগে আবেদন প্রক্রিয়া চলমান থাকবে আগামী ১০-০৫-২০২৬ ইং। নির্দিষ্ট সময়ের পরে আর কোন আবেদন গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না।

বিজ্ঞপ্তির শূন্য পদের হিসাব

পদের নামপদ সংখ্যাশিক্ষাগত যোগ্যতাবেতন/ভাতা
এরিয়া ম্যানেজার০৫ জনযেকোনো বিষয়ে মাস্টার্স/সমমান + মাইক্রোফাইন্যান্সে ৫–৬ বছরের অভিজ্ঞতাশিক্ষানবিসকাল (৪ মাস): ৪২,০০০ টাকা;
স্থায়ী হলে: ৪৭,৯৬৫ টাকা + মোবাইল ১,০০০ + জ্বালানি ৪,০০০ + অন্যান্য ভাতা
ফিল্ড অফিসার৫০ জনমাস্টার্স/সমমান + মাঠ পর্যায়ে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতাশিক্ষানবিসকাল (৪ মাস): ২২,০০০ টাকা;
স্থায়ী হলে: ৩০,৩৬০ টাকা + দূরত্ব/আবাসন ভাতা (প্রযোজ্য ক্ষেত্রে)
অ্যাসিস্ট্যান্ট ফিল্ড অফিসার৫০ জনযেকোনো বিষয়ে স্নাতকশিক্ষানবিসকাল (৪ মাস): ২০,৫০০ টাকা;
স্থায়ী হলে: ২৯,১২৫ টাকা + দূরত্ব/আবাসন ভাতা + জ্বালানি ১,০০০ টাকা
ট্রেইনি ফিল্ড স্টাফ১০০ জনমাস্টার্স/স্নাতক (যেকোনো বিষয়)প্রশিক্ষণকাল (২ মাস): ১০,০০০ টাকা; পরে নিয়ম অনুযায়ী স্থায়ী নিয়োগ

আরো দেখুন- গ্রামীণ জন উন্নয়ন সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি

এসকেএস ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

এসকেএস ফাউন্ডেশন বাংলাদেশের স্বনামধণ্য এনজিও (NGO) প্রতিষ্ঠান, যাদের বাংলাদেশের বিভিন্ন জেলা শহরে শাখা রয়েছে। তারা বেশ সুনামের সাথে তাদের সকল কার্যক্রম পরিচালনা করে আসছে।

এখানে এসকেএস ফাউন্ডেশন এর অফিসিয়াল সার্কুলারটি আপলোড করা হল। আপনার যদি এই বিজ্ঞপ্তির পিডিএফ ডাউনলোড এর দরকার হয়, তাহলে নিচে দেয়া ঠিকানা অনুসরন করুন, পেয়ে যাবেন।

এসকেএস ফাউন্ডেশন নিয়োগ ২০২৬
এসকেএস ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি

এসকেএস ফাউন্ডেশন আবেদন করার পদ্ধতি

সফলভাবে আবেদন করার জন্য আমরা কিছু ধাপে আলোচনা করব, আবেদন করার সময় ধাপগুলো ধারাবাহিকভাবে ফলো করবেন।

উক্ত সংস্থায় ঋণ কার্যক্রম বাস্তবায়নের নিমিত্তে নিম্নে উল্লিখিত পদে কর্মী নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদেরকে নিম্নস্বাক্ষরকারী বরাবর লিখিত আবেদনপত্রের সঙ্গে পূর্ণ জীবন বৃত্তান্ত (ইমেইল ও মোবাইল নম্বর উল্লেখসহ), ০২ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয় পত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের ফটোকপি আগামী ১০-০৫-২০২৬ ইং তারিখ অফিস সময়ের মধ্যে এসকেএস ফাউন্ডেশন, কলেজ রোড, উত্তর হরিণ সিংহা, গাইবান্ধা- ৫৭০০ ঠিকানায় ডাক/কুরিয়ার/সরাসরি প্রেরণের আহবান করা যাচ্ছে।

এছাড়াও hr@sks-bd.org এই মেইলে আবেদন করতে পারবেন। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে। নারী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। পরীক্ষা গ্রহণের ভেন্যু হবে ঢাকা, সিরাজগঞ্জ ও গাইবান্ধা জেলা।

এসকেএস ফাউন্ডেশন চাকরির সুবিধা

সংস্থার নিয়ম অনুযায়ী বেতন ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রদানসহ শিক্ষানবীশ কর্মী হিসেবে নিয়োগ প্রদান করা হবে।

এছাড়াও সাপ্তাহিক ২ দিন ছুটি, চর/হাওড়ে অবস্থিত ব্রাঞ্চ সমূহের কর্মীগণের জন্য চর/হাওড় ভাতা, ব্যয়বহুল এলাকায় অবস্থিত ব্রাঞ্চ সমূহের কর্মীগণের জন্য ব্যয়বহুল এলাকা ভাতা প্রদান করা হবে এবং সফলভাবে শিক্ষানবিশকাল সমাপ্তের পর সংস্থার নীতিমালা অনুযায়ী পি.এফ, গ্রাচুয়িটি, চিকিৎসা সেবা সহায়তা, বৈশাখী ভাতা, উৎসব ভাতা প্রদান করা হবে।

উল্লেখ্য যে ১, ২, ৩ ও ৪ নং পদে উত্তীর্ণ প্রার্থীদের যোগদানের সময় নীতিমালা অনুযায়ী জামানত (ফেরতযোগ্য) প্রদান করতে হবে।

এসকেএস ফাউন্ডেশনতে যোগাযোগ

অফিসের ঠিকানা: এসকেএস ফাউন্ডেশন, কলেজ রোড, উত্তর হরিণ সিংহা, গাইবান্ধা- ৫৭০০
টেলিফোন: +88-02588877630, +88-02588877632
অফিসিয়াল ওয়েবসাইট: https://www.sks-bd.org
ইমেইল: sksfoundation@sks-bd.org; sksfoundation.bd@gmail.com

সাধারণ প্রশ্নোত্তর (FAQ)

আবেদন কিভাবে করতে হবে?

এসকেএস ফাউন্ডেশন, কলেজ রোড, উত্তর হরিণ সিংহা, গাইবান্ধা- ৫৭০০ এই ঠিকানা বরাবর

আবেদনের শেষ তারিখ কখন?

১০-০৫-২০২৬ ইং

কে কে আবেদন করতে পারবে?

সংশ্লিষ্ট পদে স্নাতক/স্নাতকোত্তর পাশ প্রার্থীরা।

পরীক্ষার নোটিশ কোথায় পাবো?

এসকেএস ফাউন্ডেশন এর সাইট https://www.sks-bd.org/ এবং পত্রিকায় নোটিশ দিয়ে জানানো হবে। এছাড়া আমাদের ওয়েবসাইটেও আপডেট পাবেন।

এসকেএস ফাউন্ডেশন কি এনজিও সংস্থা?

হ্যা, এটি এনজিও সংস্থা

শেষকথাঃ এসকেএস ফাউন্ডেশন জব 2026, চাকরি প্রার্থীদের জন্য এটি একটি অসাধারণ সুযোগ। যারা যোগ্য এবং আগ্রহী, তারা শেষ তারিখের জন্য অপেক্ষা না করে দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। উপকারি মনে হলে আপনার আশেপাশে চাকরি প্রত্যাশী ভাই-বোন ও বন্ধুদের সাথে শেয়ার করুন। নতুন এনজিও চাকরির খবর ও নিয়োগ বিজ্ঞপ্তি পেতে jobhostbd ভিজিট করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *